মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ভাগ্যের পরিবর্তন চাইলে ভোটকেন্দ্রে যাবেন: তৈমূর

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১০১

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকারের মিছিল-পথসভায় বিএনপির পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে বন্দরে হাজারো মানুষ নিয়ে পথসভা করেন তিনি। শেষ দিনের পথসভায় তিনি বলেন,ভাগ্যের পরিবর্তন চাইলে সব ভয়-ডর দূরে সরিয়ে হাতি মার্কায় ভোট দিতে স্মার্টকার্ড নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।

এর আগে সকালে অবশ্য সংবাদ সম্মেলনে তৈমূর অভিযোগ করেন, নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ। আওয়ামী লীগ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উল্টো বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি ও পুরোনো মামলায় গ্রেফতার করা হচ্ছে। এমনকি নির্বাচন থেকে সরে দাঁড়ানোরও গুজব ছড়ানো হচ্ছে।

সকাল সাড়ে ১০টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় প্রধান নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এরপর বেলা ১১টায় মাসদাইরে নিজ বাসভবনে পোলিং এজেন্টের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, যতো ভয়ভীতি দেখানো বা চাপ দেওয়া হোক না কেন, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: