বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

চলে গেলেন ভাষাসৈনিক জিয়াউল হক

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১২১

নিউজটি শেয়ার করুন

মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ ও ভাষাসৈনিক খান জিয়াউল হক (৯৫) আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে শহরের জামে মসজিদ রোড এলাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

এই ভাষাসৈনিক তার কর্মময় জীবনে মাগুরা এজি একাডেমির প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি মাগুরা আদর্শ কলেজ, মাগুরা সরকারি মহিলা কলেজ, সরকারি ৩নং প্রাথমিক বিদ্যালয়, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, শিশু একাডেমি, সৈয়দ আতর আলী স্মৃতি পাঠাগার, মাগুরা টাউন হল ক্লাব প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি সাংস্কৃতিক জগতের নাটক, কবিতা, আবৃত্তি ও সংগীতে অবদান রাখেন।

মৃত্যুকালে তিনি পাঁচ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা যায়, মরহুমের নামাজের জানাজ শনিবার বাদ জোহর দুপুর দুইটায় শহরের নোমানী ময়দান মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: