সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

কাল রবিবার থেকে কমবে তাপমাত্রা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৮৩

নিউজটি শেয়ার করুন

দেশের কোথাও কোথাও আজ শনিবার থেকে রোদের দেখা মিলবে। একই সঙ্গে থাকবে মেঘ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে। তবে সারা দেশে কাল রবিবার থেকে ঝকঝকে রোদের দেখা মিলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, ‘শনিবার দেশের কোথাও কোথাও রোদ আবার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। মূলত রবিবার থেকে দেশের আকাশে তেমন মেঘ থাকবে না। পুরোপুরিই রোদের দেখা মিলবে। তবে মেঘ কেটে গেলে রবিবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে।’

এদিকে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ওই এলাকায় দিনের বেলায়ও হিমেল বাতাস বয়ে যাওয়ায় বেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে। বিকেলের পর থেকে ঠাণ্ডা আরো বেড়েছে। এতে অসহায় ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছে।

আবহাওয়া দপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তত্সংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: