বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের মন্তব্যে সংসদ উত্তপ্ত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৪৭

নিউজটি শেয়ার করুন

গতকাল রবিবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তুলনামূলকভাবে বিতর্ক কম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ। আজ সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনের প্রতি মানুষের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেন।
সোমবারের এ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

হারুনুর রশিদ বলেন, গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, সেখানে ভোট হয়নি। আমি নির্বাচনের আগে সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছি নির্বাচন যাতে সুষ্ঠু হয়। আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম যাতে নির্বাচন সুষ্ঠু হয়, মানুষ যাতে ভোট দিতে পারে। আমি ভোটের দিনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছিলাম। সেখানে কোনো ভোট হয়নি। তুলনামূলকভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বিতর্ক কম হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আওয়ামী লীগ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবেন। নির্বাচন কমিশনের ব্যাপারে জনগণের কোনো আগ্রহ নেই।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: