
দেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়ানো নিয়ে উদ্বেগজনক তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানিয়েছেন, জিনোম সিকুয়েন্সে দেখা গেছে রাজধানীতে বর্তমানে করোনায় আক্রান্তের ৬৯ শতাংশের শরীরেই ওমিক্রনের উপস্থিতি রয়েছে।
সচিবালয়ে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাজধানীতে করোনা আক্রান্তদের মধ্যে ৬৯ শতাংশ নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। জিনোম সিকোয়েন্সিং করে এ তথ্য পাওয়া গেছে।’
করোনার নতুন ঢেউ মোকাবিলায় টিকার বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, যাদের বয়স ৫০ বছরের মধ্যে তাদের সবাইকে বুস্টার ডোজ দেয়া হবে।