সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

আইএসইউ টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১১৮

নিউজটি শেয়ার করুন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর টেক্সটাইল ক্লাবের যাত্রা শুরু। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। উপাচার্য তার লিখিত বক্তব্যে বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় ।এ ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা যোগাযোগ ও ভাষাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি পেশাগত দক্ষতার বহুমাত্রিকতা অর্জন করতে পারবে ।

ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়া বলেন, এ ধরণের ক্লাব কার্যক্রম শিক্ষার্থীদের সক্ষমতা যেমন বাড়ায় তেমনি নেতৃত্বগুণ তৈরি করে । তাই শিক্ষার্থীদের এ ধরণের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান ।
রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় টেক্সটাইল ক্লাবের মাধ্যমে সদস্যদের সাংঠনিক দক্ষতা বাড়বে এবং সৃজনশীলতা প্রকাশ পাবে ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির প্রতিষ্ঠাতা রিফাতুর রহমান মিয়াজী, আইএসইউ ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: