রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে মাছ বিক্রেতাকে দন্ড প্রদান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১১৬

নিউজটি শেয়ার করুন

ঝালকা‌ঠির রাজাপুরে জাটকা বিক্রয়ের অপরাধে এক মাছ বিক্রেতাকে চার হাজার টাকা জ‌রিমানা করেছে ভ্রাম‌্যমাণ আদালত। সোমবার দুপুরে ভ্রাম‌্যমাণ আদালতের বিচারক ইউ এন ও মোঃ মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মোঃ ম‌নির হোসেন (২১) সিলেট হবিগঞ্জের কামারপাড়া এলাকার মোঃ জরু‌মিয়ার ছেলে। মনির দেশের বিভিন্ন স্থানে ফেরী করে মাছ বিক্রি করে।

জানাগেছে, সোমবার দুপুরে উপজেলা মৎস‌্য বিভাগ অ‌ভিযান চা‌লিয়ে উপজেলার লেবুবু‌নিয়া বাজার এলাকা থেকে জাটকা মাছ বিক্রয়ের সময় ১৫ কে‌জি জাটকাসহ ম‌নিরকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ম‌নিরকে উপ‌স্থিত করলে তি‌নি ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা করে এ দণ্ড দেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: