মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯১

নিউজটি শেয়ার করুন

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাসহ বিভিন্ন কারণে বিভিন্ন ধরণের পরীক্ষা বার বার পিছিয়ে যাচ্ছিলো। গতকাল সোমবার (১৭ জানুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনা অতিমারির মধ্যেও গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। পরীক্ষায় পাস করেন ৪৮ হাজার ৪৮ হাজার ৯৭৫ জন। যা মোট পরীক্ষার্থীর ৩৯.৮৬ শতাংশ। সেখানে জাতীয় মেধার ভিত্তিতে সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ভর্তির জন্য ৪ হাজার ৩৫০ জন ভর্তিচ্ছু নির্বাচিত হন।

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: