মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

বৈঠকে কিছুই হলো না! অনশন ভাঙার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১৯৩

নিউজটি শেয়ার করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন ভেঙে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মানি। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকের পর একটা সমাধানের চিন্তা করা হলেও বস্তুত কিছুই হয়নি। বরং বৈঠক শেষে এসব বিষয়ে কারো ইন্ধন আছে কিনা সেটা দেখতে বলেছেন শিক্ষামন্ত্রী। এদিকে বৈঠক চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছেন। উপাচার্যের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যে ২৩ জন শিক্ষার্থী আমরণ অনশন করছেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন।

বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে তিন সদস্য, শাবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাসের নেতৃত্বে পাঁচ সদস্য এবং বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের আলোচনায় বসতে আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকেই ডেকেছেন সিলেটে। শুক্রবার রাতে কয়েকজন শিক্ষক শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ঢাকায় রওয়ানা দেন। সেই বৈঠক শেষ শনিবার আবারও শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: