মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

এবার আক্রান্ত জাপার কো-চেয়ারম্যান বাবলা

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১৩৯

নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের পর এবার দলটির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (২৩ জানুয়ারি) ঢাকা-৪ আসনের এই সংসদ সদস্যের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বাবলা বলেন, গত শনিবার সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা পরীক্ষা করালে আজ পজিটিভ রিপোর্ট আসে। তবে, আমি শারীরিকভাবে সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি।

এর আগে, সংসদ অধিবেশনে যোগ দিতে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের। তিনিও বর্তমানে তার উত্তরার বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: