সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

জাতিসংঘের চিঠিতে সমস্যা দেখছেন না ড. মোমেন

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৮৫

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানিয়েছেন, শান্তি মিশনে না নেওয়ার জন্য যে ১২ টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছে, এতে কোনো প্রভাব পড়বে না। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) ধানমন্ডিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন জানান, জাতিসংঘ যখন শান্তি রক্ষা মিশনে কোনো দেশ থেকে সদস্য নেয়, তখন তারা খুব ভালোভাবেই যাচাই বাছাই করে নেয়। শান্তি মিশনে না নেয়ার জন্য যে ১২ টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিয়েছেন, এতে কোনো প্রভাব পড়বে না।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: