সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

আলো দেখলেন শাবিপ্রবি উপাচার্য

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১০৫

নিউজটি শেয়ার করুন

প্রায় ২৯ ঘণ্টা বিদ্যুৎ ছাড়া নিজ বাসভবনে থাকার পর আলো ফিরে পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে পুনারায় উপাচার্যের বাসভবনে বিদ্যুতের লাইন সংযোগ দেন উপাচার্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, উপাচার্যের বাসভবনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২৫ থেকে ৩০ জন কর্মচারীর বাসার বিদ্যুৎতের সংযোগ রয়েছে। তাদের অনেকে অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কর্মচারী সমিতির সভাপতি। কর্মচারীদের কথা বিবেচনা করে আমরা পুনরায় বিদ্যুতের লাইন সংযোগ করে দেই।

এরআগে গত রবিবার সন্ধায় আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ​এরপর থেকে অন্ধকারে ছিলেন উপাচার্য

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: