সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

স্বপ্নে চাকরি পেলেন ভাইরাল আলমগীর

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২২

নিউজটি শেয়ার করুন

‘শুধু মাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ এমন পোস্টার লাগিয়ে রাতারাতি ফেসবুক তথা নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হওয়া শিক্ষিত বেকার যুবক আলমগীর কবিরের চাকরির খবরে এক দণ্ড শান্তি খুঁজে পেয়েছেন তার বৃদ্ধ মা বাবা।

দীর্ঘদিনের বেকার যুবক সদ্যই চাকরি পাওয়া আলমগীর কবিরের গ্রামের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নিভৃতপল্লী বড়াইলে গিয়ে এমনটাই দেখা গেলো।

সম্প্রতি বগুড়া জেলা পুলিশ সুপারের মাধ্যমে সেই আলোচিত সমালোচিত আলমগীর কবিরকে চাকরি দেয় সুপার শপ ’স্বপ্ন’। আর ছেলের চাকরি হয়েছে জানতে পেয়ে রাতে এখন শান্তির ঘুম হয় বলে জানান তার বাবা পল্লী চিকিৎসক কফিল উদ্দিন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: