শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় সংঘর্ষের পর দুই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০১

নিউজটি শেয়ার করুন

দুইপক্ষের সংঘর্ষের জেরে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ছয় ও সাত নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান তিনি।

খাগরিয়ায় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৫২ এবং নারী ভোটার ৯ হাজার ৫৪৬ জন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: