সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

সোশ্যাল ইসলামী ব্যাংকে বহু পদে দারুন বেতনে চাকরির সুযোগ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০

নিউজটি শেয়ার করুন

করোনাকালিন সময়ের পর এখন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক হলো অন্যতম। ধারাবাহিকভাবে তারা প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিচ্ছেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে করতে পারবেন।

পদের নাম : ডেপুটি ম্যানেজার ডিরেক্টর। অভিজ্ঞতা কমপক্ষে ২০ বছর। বয়সসীমা ৫৫ বছর।

পদের নাম : চিফ ফাইন্যান্সিয়াল অফিসার। আবেদন যোগ্যতা : সিএ কোর্স সম্পন্ন করতে হবে। অভিজ্ঞতা ১৫ বছর। বয়সসীমা ৫০ বছর।

পদের নাম : হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন। আবেদন যোগ্যতা : এইচআরএম বিষয়ে স্নাতকোত্তর পাস বা এইচআরএম বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অভিজ্ঞতা ১৫ বছর। বয়সসীমা ৫০ বছর।

পদের নাম : হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কম্প্লায়েন্স। আবেদন যোগ্যতা : সিআইএ/সিএ/সিএমএ কোর্স সম্পন্ন হতে হবে। অভিজ্ঞতা ১২ বছর। বয়সসীমা ৫০ বছর।

পদের নাম : চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার। আবেদন যোগ্যতা : আইসিটি বা এমবিএ পাস হতে হবে। অভিজ্ঞতা ১২ বছর। বয়সসীমা ৫০ বছর।

পদের নাম : ম্যানেজার অপারেশনস/ডেস্ক অফিসিয়াল ফর ইনভেস্টমেন্ট/ডেস্ক অফিসিয়াল ফর ফরেন এক্সচেঞ্জ। অভিজ্ঞতা ৩-১৪ বছর।

পদের নাম : ইসলামিক মাইক্রোফ্যাইন্যান্স সোশ্যাল অফিসার। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা ৩০ বছর।

পদের নাম : সেলস এক্সকিউটিভ ফর কার্ড ডেভেলপমেন্ট। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা ৩০ বছর।

আবেদন যেভাবে : আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি, ২০২২

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: