শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালীর ৭ ইউপির চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৪

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন (৪র্থ পর্যায়) এর নব- নির্বাচিত চেয়ারম্যান বৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ কামাল হোসেন,জেলা প্রশাসক পটুয়াখালী।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা পুলিশ মোঃ মাহফুজুর রহমানও বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।

উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙ্গাবালী সদর ইউপির চেয়ারম্যান মু.সাইমুজ্জামান মামুন ও টিয়াখালী ইউপির চেয়ারম্যান মো: মাহমুদুল হাসান সুজন মোল্লা। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃদেলোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ শহিদুল হক ও কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন (সীমা),চেয়ারম্যান ছোট বাইশদিয়া ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এ,বি,এম আবদুল মান্নান, চালিতা বুনিয়া ইউপির চেয়ারম্যান মু: জাহিদুর রহমান, চরমোন্তাজ ইউপির চেয়ারম্যান এ,কে,এম সামসুদ্দিন,চাকামাইয়া ইউপির চেয়ারম্যান মো: মজিবুর রহমান ফকির ও নীলগঞ্জ ইউপির চেয়ারম্যান মোঃবাবুল মিয়া সহ উক্ত ইউপির উদ্যেক্তা গন,সাংবাদিক বৃন্দরা এবং জেলা প্রশাসনের নানা স্তরের কর্মকর্তা- কর্মচারী গন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: