মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

যাত্রাবাড়ি কোনাপাড়ায় স্ট্রিল মিলে কারখানায় বিস্ফোরণে একজনের মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৩

নিউজটি শেয়ার করুন

রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়ায় স্ট্রিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন (২০) মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আকতার হোসেন (৫০) ও মাইনুদ্দিন (২২) নামে দুজন। শাহীনের শ্বশুর মো. মাহবুবুর রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জরুরি বিভাগেই চিকিৎসাধীন ভোর রাতে শাহীনের মৃত্যু হয়েছে। তার বাড়ি পঞ্চগড় জেলায়। স্ত্রী মাহবুবা আক্তারকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি। ৬মাস আগেই বিয়ে করা শাহীন ক্রেন ড্রাইভার হিসেবে কারখানাটিতে চাকরি করতেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: