মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

২৫ কেজি ওজনের মাছ এক মাছ ৪ লাখ ৮০ হাজার টাকা!

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৭

নিউজটি শেয়ার করুন

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন-সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চর শুঁটকি পল্লির জেলে শুকুর মীরের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি ভোল মাছ। বাজারে নিয়ে তিনি এটি বিক্রি করেছেন ৪ লাখ ৮০ হাজার টাকায়।

গতকাল রোববার (৬ মার্চ) ভোরে গভীর সাগরে মাছটি জেলের ধরা পড়ে। দুপুরে দুবলারচর নিউ মার্কেট এলাকায় নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়। প্রতি কেজি মাছের দাম পড়েছে ১৯ হাজার ২০০ টাকা। সম্রাট নামে খুলনার এক মাছ ব্যবসায়ী নিলামে ভোল মাছটি কিনে নেন।

জেলে শুকুর মীর বলেন, এবার মাছ ভালো হলেও প্রাকৃতিক দুর্যোগের ফলে কয়েকবার মাছ নষ্ট হয়েছে। তবে এই মাছটি পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। এক সঙ্গে ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ পেলাম। এটা জেনে মহাজন অনেক খুশি হবেন।

মাছ ক্রেতা সম্রাট বলেন, এই মাছটি খুবই সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন। যে কারণে এই মাছের দামও অনেক বেশি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: