রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

দ্রব্যমূল্য লাগামছাড়া: বেড়েছে চাল-চিনি-পেঁয়াজ-সবজি-মুরগির দাম

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১০৩

নিউজটি শেয়ার করুন

দ্রব্যমূল্য লাগাম ছাড়া ভাব সময়ের সঙ্গে সঙ্গে আরো লাগামছাড়া হয়ে যাচ্ছে। প্রতিদিনই সাধারণ মানুষের জন্য আসছে দ্রব্যমূল্য বৃদ্ধির খবর। সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে চাল, চিনি, মুরগি, সবজি ও পেঁয়াজের। এছাড়া বৃদ্ধি পাচ্ছে অন্যান্য পণ্যের দাম। আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

বাজারে দাম বেড়েছে সবজির। প্রতিকেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এসব বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, করলা ৮০ টাকা, গাজর ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৪০ টাকা, শালগম ৪০ টাকা, কচুর লতি ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, বরবটি ১২০ টাকা, মটরশুটি ১২০ টাকা, ফুলকপি প্রতিপিস ৫০ টাকা, পাতাকপি ৪০ টাকা, চাল কুমড়া ৪০ টাকা, লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

এসব বাজারে বেড়েছে আলুর দাম। আলুর কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা। এছাড়া দাম বেড়েছে পেঁয়াজের। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫৫ থেকে ৬০ টাকা কেজি।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: