বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ১০৫

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বনানীর বিসিপিএস কলেজের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে কাজী আমিনুল হক (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন (৩৫)নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক এসআই সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, তাদের বাসা মহাখালী এলাকায়। আমিনুলের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: