রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ঈদের পর বিএনপি কঠোর আন্দোলনে যাবে বিএনপি

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৭৫

নিউজটি শেয়ার করুন

জনগণের ভোটাধিকার ও দেশে গণতন্ত্র ফেরাতে কঠোর আন্দোলনে যাবে বিএনপি। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পর এ আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আলহাজ্ব আব্দুল মতিন প্রমুখ।

আলোচনা সভায় দুলু বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে মিথ্যা মামলায় আটকে রেখেছে, তা আমেরিকার মানবাধিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাই গণবিচ্ছিন্ন এই সরকারের বিরুদ্ধে ঈদের পর ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: