রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

টেলিফোনের প্রভাবে জোবায়দার আপিল খারিজ: রিজভী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৭০

নিউজটি শেয়ার করুন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে। রোববার (১৭ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

দুদক চেয়ারম্যানের কড়া সমালোচনা করে রিজভী বলেন, যারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছে, সেই শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস আপনাদের নেই। কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার। শেখ হাসিনা যেভাবে বলে আপনি সেইভাবে গাড়ি চালান। আপনার নিজস্ব কোনো সত্তা নেই। আপনার কোনো স্বাধীনতা নেই। তা না হলে একজন স্বাধীনতা ঘোষকের পুত্রবধূর বিরুদ্ধে এ কাপুরুষিত মামলা করতে পারতেন না।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: