রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

কেশবপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১২৪

নিউজটি শেয়ার করুন

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি উপজেলা প্রেসক্লাব কার্যালয় সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে দলীয় কার্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদএর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক আলমগীর সিদ্দিক টিটো, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্ত্তী-সহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: