রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

জাবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ইতিহাস বিভাগের সম্মানজনক জয়

রাহাত চৌধুরী, জাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৬৬

নিউজটি শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাৎসরিক আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইতিহাস বিভাগ।

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে তিন টায় শুরু হওয়া ম্যাচটিতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইতিহাস বিভাগ।

নির্ধারিত ১০ ওভারে ব্যাট করতে নেমে ৯ ওভার ৫ বল খেলে সব কয়টি উইকেটের বিনিময়ে ৫৮ রান সংগ্রহ করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

জবাবে ব্যাট করতে নেমে নয় ১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের বিনিময়ে জয়সূচক ৬০ রান করে ম্যাচ জিতে নেয় ইতিহাস বিভাগ।

বিভাগের জয়ে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। আগামী ম্যাচ গুলোতেও জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা। এরপর ফটো সেশনের মধ্যে দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।

উল্লেখ্য, গত সোমবার (৩০ মে) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে প্রাণিবিদ্যা বিভাগকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ইতিহাস বিভাগ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: