সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

গাজীপুরে যেসব এলাকায় ২৪ ঘন্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫২

নিউজটি শেয়ার করুন

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজীপুরের বেশ কিছু এলাকাসহ আশেপাশের এলাকায়।

বৃহস্পতিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টা গাজীপুরের টিবিএস ধনুয়া থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত এলাকার আবাসিক ও শিল্পসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: