রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪৯

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ১৪ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শুক্রবার (২৪ জুন) বেলা ৬টায় গুলশানের নিজ বাসভবন ফিরোজায় নিয়ে আসা হয় তাকে। এর আগে বেলা সাড়ে ৫টায় এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর রওনা হয়।

গত ১০ জুন মধ্যরাতে হৃদরোগ সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় খালেদা জিয়াকে। পরের দিন ১১ জুন এনজিওগ্রাম করে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটি ব্লক ৯৯ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রিং বসানো হয়।

এদিকে খালেদ জিয়ার বাসায় ফেরার উপলক্ষে তার বাসভবনের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: