রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

তেঁতুলিয়ায় মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৩৪৬

নিউজটি শেয়ার করুন

তেঁতুলিয়া ৩৮ পিচ ফেনসিডিল ২৫০ গ্রাম গাঁজাসহ কাঞ্চন (৩৬) নামে এক মাদক ব্যবসাহীকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। বুধবার ১৩ জুলাই রাতে মডেল থানা পুলিশ গোপন অভিযান করে উপজেলার সদর ইউনিয়নের কলোনী পাড়া গ্রাম হতে মাদক বিক্রি করার সময়ে তাঁকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো; কাঞ্চন (৩৬) উপজেলার সদর ইউনিয়নের কলোনী পাড়া গ্রামের নজরুলের ছেলে ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এস আই দীনবন্ধু রায়, এস আই তপন কুমার রায় ও এস এসআই ওমর ফারুকের সঙ্গীয় অফিসার ফোর্স তাদের নেতৃত্বে রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের কলোনী পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩৮ পিস ভারতীয় ফেনসিডিল ২৫০ গ্রাম গাজাসহ আটক করেন। মাদক ব্যবসাহী কাঞ্চন তিনি দীর্ঘ দিন থেকে সুকৌশলে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানাযায় ও একাধিক মামলার আসামী।

এব্যাপারে তেঁতুলিয়া মডেল থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জাহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ এর ক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: