বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

আশরাফুলের উপর সন্ত্রাসি হামলার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১১৬

নিউজটি শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম খাগড়াছড়িতে ইসলামী যুব আন্দোলন জেলা সহ-সভাপতি ডাঃ মোঃ আশরাফুল ইসলাম এর উপর সন্ত্রাসি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, যুবনেতা ডাঃ মোঃ আশরাফুল ইসলাম এর উপর সন্ত্রাসি হামলা প্রমাণ করে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন পর্যায়ে। তারা বলেন, প্রশাসনের কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু প্রশাসন তা না করে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার ফলস্বরূপ আজ আশরাফুল ইসলাম এর উপর হামলার ঘটনা ঘটেছে, তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, অন্যথায় প্রতিবাদের আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে।

তারা বলেন, বর্তমান সরকারের কতিপয় সন্ত্রাসী ইসলামী যুব আন্দোলনকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: