শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ইরাবের নতুন সভাপতি জসিম, সাধারণ সম্পাদক ফারুক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩১ অগাস্ট, ২০২২
  • ৯৬

নিউজটি শেয়ার করুন

এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মীর মোহাম্মদ জসিম সভাপতি এবং দৈনিক ইনকিলাবের ফারুক হোসাইন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভায় তিনজন জ্যেষ্ঠ শিক্ষা সাংবাদিক নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন দৈনিক ইত্তেফাকের নিজামুল হক এবং দৈনিক দেশ রুপান্তরের শরীফুল আলম সুমন।

কমিটির সদস্যরা আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।

ইরাবের ৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের এম এইচ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্য বিজনেস পোস্টের সোলাইমান সালমান, অর্থ সম্পাদক বণিক বার্তার সাইফ সুজন, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিনের পিয়াস সরকার এবং দপ্তর ও প্রচার সম্পাদক বাংলাদেশ জার্নালের আসিফ কাজল।

এছাড়া, দৈনিক যায়যায়দিনের আমানুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সেলিনা শিউলি কার্যনির্বাহী সদস্য হয়েছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: