মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ডিবেট ক্লাবের সংসদীয় বিতর্কের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৫৪

নিউজটি শেয়ার করুন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ডিবেট ক্লাবের আয়োজনে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো সংসদীয় বিতর্ককের কর্মশালা । এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ।

আইএসইউ উপাচার্য বলেন, বিতর্ক শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বাড়ায়। পাশাপাশি যুক্তিবাদী মনোভাব তৈরিতে সাহায্য করে । আইএসইউ এর শিক্ষার্থীদের এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে, যেনো আগামীতে দেশে এবং বিদেশে সংসদীয় ফরম্যাটের বিতর্কে তারা সেরা হতে পারে ।

কর্মশালয় প্রশিক্ষণ প্রদান করেন ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় অব মালেয়শিয়া(আইআইইউএম) ওয়ার্ল্ড ডিবেট এন্ড ওরাটরি সেন্টারের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আব্দুল লতিফ । আইএসইউ ডিবেট ক্লাবের মডারেটর শাহরিয়ার তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ,রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান ।আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. অলি আহাদ ঠাকুর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: