শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক চায় না ব্যাংকার্স ওয়েলফেয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪

নিউজটি শেয়ার করুন

ব্যাংক কর্মকর্তা পদোন্নতি নীতিমালায় ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক চায় না ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এ লক্ষ্যে সংগঠনটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বরাবর একটি চিঠি পাঠিয়েছে।

ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি কাজী মো. শফিকুর রহমান সইকৃত চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালের অক্টোবরে বিআরপিডির নির্দেশনায় ব্যাংক কর্মকর্তা পদোন্নতি নীতিমালায় গ্রহণযোগ্য হয়েছিল।

যথাযথ লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়ার পর বিভিন্ন ব্যাংকে জুনিয়র বা সিনিয়র কর্মকর্তা নিয়োগপ্রাপ্ত হয়। এরপর তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে অরিয়েন্টেশন দেওয়ার পর মৌলিক প্রশিক্ষণ ও বিআইবিএম এ এক মাস ধরে ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণের পর কর্মকর্তাদের ব্যাংকের প্রতিটি ডিপার্টমেন্টে কাজ শেখার সুযোগ দেওয়া হয়।

অর্থাৎ, প্রত্যেক কর্মকর্তাই নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ শেখার সুযোগ পায়। এরপরও ব্যবস্থাপনা ইউনিট প্রয়োজনে কর্মকর্তাদের নির্দিষ্ট ডিপার্টমেন্টে দক্ষ করে তুলতে নিজস্ব প্রশিক্ষণ একাডেমি বা প্রয়োজনে বিআইবিএম এ নির্দিষ্ট কোর্সে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়।

ব্যাংকের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি ও বিআইবিএম এ প্রতিটি প্রশিক্ষণ একাডেমিরই যথাযথ মূল্যায়ন করা হয়। এ ছাড়া প্রত্যেক ব্যাংকই নিজেদের কর্মকর্তাদের দক্ষ করে তুলতে সচেষ্ট থাকে। প্রতিটি পদোন্নতিও নির্দিষ্ট নির্ণায়ক ও দক্ষতার ভিত্তিতে বিবেচনা করা হয়। বিশেষ করে কর্ম দক্ষতা বিবেচনা করে বিভাগীয় প্রধান বা পরিচালনাসংক্রান্ত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। বড়ো বা গুরুত্বপূর্ণ শাখায় চাকরির পরিধি ও দক্ষতা বিবেচনায় তাদের নিয়োগ হয়।

এসব বিষয়গুলো বিবেচনা করে ব্যাংক কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে ব্যাংকিং ডিপ্লোমা পাশ বাধ্যতামূলক না করতে বিআরপিডির সার্কুলার (১৩/১০/২০২০) বহাল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অনুরোধ করা হয় চিঠিতে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: