শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

ঈদ উপলক্ষে আকাশ ডিজিটাল টিভিতে ৩৩ শতাংশ পর্যন্ত ছাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১১০

নিউজটি শেয়ার করুন

ঈদ উল ফিতরের উৎসবে নতুন মাত্রা যোগ করতে বিশেষ ক্যাম্পেইন চালু করেছে আকাশ ডিজিটাল টিভি। বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা সেট টপ বক্স এবং ডিশসহ নতুন সংযোগে ৩৩ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

নতুন সংযোগ নেওয়ার সময় এই ছাড় উপভোগ করতে গ্রাহকদের স্ট্যান্ডার্ড প্যাকটি ছয় অথবা বারো মাসের জন্য রিচার্জ করতে হবে। স্ট্যান্ডার্ড প্যাকটিতে ৫৫টিরও বেশি এইচডি চ্যানেলসহ ১২৮টির বেশি প্রিমিয়াম, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, ইনফোটেইনমেন্ট, কার্টুন, ধর্মীয় ও বাংলাদেশি চ্যানেল দেখতে পারবেন গ্রাহকরা।

এর পাশাপাশি ইবিএল ভিসা কার্ডধারীরা এখন ২ হাজার ৩০১ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন এবং গ্রাহকরা নগদে ৪১০ টাকা রিচার্জ করে ৩০ টাকা ক্যাশব্যাক পাবেন। একইসাথে জিপি স্টার গ্রাহকরা নিয়মিত মূল্যের উপরে ৫০০ টাকা ছাড় এবং আকাশ স্ট্যান্ডার্ড প্যাক রিচার্জের জন্য ১৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: