শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ভারতের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করলে বাংলাদেশ এগোবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬২

নিউজটি শেয়ার করুন

ভারতের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৪ মে) সকালে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক ভবনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।

ওবায়দুল কাদের আরও জানান, আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: