সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপিস্থিতি ৯৬.০৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৮৫

নিউজটি শেয়ার করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ) কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৬.০৫ শতাংশ। এই কেন্দ্রে ৮১০ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করেছেন ৭৭৮ জন।

আজ শনিবার (২৭ মে,২০২৩) গাজীপুরের কালিয়াকৈরে বিডিইউ কেন্দ্রের একাডেমিক, প্রশাসনিক ভবন এবং জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ উপকেন্দ্রে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার ও ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম গুচ্ছ ভর্তি পরীক্ষা সুশৃঙ্খল পরিবেশে শান্তিপূর্ণভাবে’সম্পন্ন হয়েছে জানিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপকেন্দ্র জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: