শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সাভারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৭৬

নিউজটি শেয়ার করুন

এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ঢাকার সাভারের ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার কাওলীপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহবুবুর রহমান হামিদ। এর আগে শনিবার (২৭ মে) রাত ১টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার খায়রুল বাশার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওই পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাহবুবুর রহমান হামিদ বলেন, গত বৃহস্পতিবার (২৬ মে) অধ্যক্ষের কক্ষে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ওই অধ্যক্ষ। এ ঘটনায় শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগটি আমলে নিয়ে তাকে আজ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: