শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৫৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৯২

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৯১ গ্রাম ১৪৮ পুরিয়া হেরোইন, ১০৯৪ পিস ইয়াবা, ১১৪ কেজি ৬৬০ গ্রাম গাঁজা ও ৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: