সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩১৩

নিউজটি শেয়ার করুন

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানা তাহসান (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এমন দাবি করছেন তার বন্ধুরা।

উদ্ধারকারী সহপাঠী বন্ধু ইমরান হোসেন বাবু বলেন, সে ইসলামী ইতিহাস বিভাগের মাস্টার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইমরান হোসেন বাবু জানান, তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়।

বর্তমানে চানখারপুল এলাকায় থাকতেন। 

শুক্রবার (২ জুন) দিবাগত রাতে তার বন্ধুরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

বন্ধু বাবু আরো বলেন, কয়েক দিন যাবৎ তার খুব মন খারাপ ছিল। একাকী থাকতে চাইতো, চুপচাপ থাকতো। তাই আমি তাকে বলেছিলাম, বন্ধু তুমি কিছুদিনের জন্য কক্সসবাজার ঘুরে আসো। তবে কি চিন্তা করতো সে ব্যাপারে কিছু বলতো না।

জানা গেছে, কবি নজরুল কলেজের রানিং ছাত্রলীগ সভাপতি ছিলেন ওয়াসিম রানা।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: