শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ আই হাসপাতালের মধ্যে চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৯

নিউজটি শেয়ার করুন

ধানমন্ডি সোসাইটি ও বাংলাদেশ আই হাসপাতালের মধ্যে একটি পারস্পরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই চুক্তি সম্পাদিত হয়। চুক্তির মাধ্যমে ধানমন্ডি সোসাইটির সদস্যরা বাংলাদেশ আই হাসপাতালে কনসালটেন্সি ফি, বিভিন্ন টেস্ট ও সার্জারিতে বিশেষ ছাড় (ডিসকাউন্ট) সুবিধা পাবেন।

চুক্তিতে ধানমন্ডি সোসাইটির পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাভীদ আসিফ আহমেদ, সভাপতি ডা. মোসাদ্দেক হাবিব এবং জনসংযোগ সম্পাদক রিয়াজ আহমেদ। বাংলাদেশ আই হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান ডা. মাহবূবুর রহমান চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মেজবাউল আলম এবং ম্যানেজার (ব্র্যান্ড মার্কেটিং) মো. মাহমুদুন নবী।

স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি সোসাইটির দপ্তর সম্পাদক শরিফুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ডা. তাসরিনা রহমান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী রিজওয়ান মোমিনুল হক।

এই চুক্তির মাধ্যমে ধানমন্ডি সোসাইটির সদস্যরা চোখের চিকিৎসা সেবায় মানসম্মত ও সাশ্রয়ী সুবিধা লাভ করবেন বলে আশা প্রকাশ করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: