সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

৪৫তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭৫

নিউজটি শেয়ার করুন

৪৫তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন- পিএসসি। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী। মঙ্গলবার পিএসসির ক্যাডার বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানে হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইট বা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তি যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

জানা যায়, এই বিসিএস থেকে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসা খাতে। সহকারী ও ডেন্টাল সার্জন হিসাবে মোট ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর পর শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়াও পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: