সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

মার্কিন দূতাবাসের কূটনীতিকদের বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন

প্রযুক্তি প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১০৩

নিউজটি শেয়ার করুন

বেক্সিমকোর ভার্টিক্যাল লিডস গ্রিন সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কূটনীতিকদের একটি প্রতিনিধি দল। সম্প্রতি পার্ক পরিদর্শনের সময় তারা উন্নত প্রযুক্তির ব্যবহার করে মূল্য সংযোজনের উদ্যোগ, উদ্ভাবন এবং শিক্ষা ও গবেষণায় নেওয়া পদক্ষেপের জন্য বেক্সিমকোর প্রশংসা করেন।

ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে কূটনীতিকরা বেক্সিমকোর বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় লক্ষ্য এবং কৌশল প্রতিষ্ঠার পাশাপাশি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উন্নয়নে নেওয়া দুর্দান্ত পদক্ষেপগুলো সম্পর্কে অবহিত হন। প্রতিষ্ঠানটির টেক্সটাইল, পোশাক, ওয়াশিং এবং সিরামিক প্ল্যান্টে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ উৎপাদনে উচ্চ কর্মদক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগ প্রক্রিয়ার সাধুবাদ জানান।

মার্কিন কূটনীতিকরা বোন-চায়নায় তৈরি শাইনপুকুর সিরামিকের উন্নতমানের তৈজসপত্র দেখে মুগ্ধ হন। এসব সিরামিকের পণ্য প্রতিষ্ঠানটি রয়্যাল ডউলটন, রয়্যাল অ্যালবার্টের পাশাপাশি অন্যান্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: