বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭

নিউজটি শেয়ার করুন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর ২০২৩ (রবিবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান ।

আইএসইউ উপাচার্য শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক, সাহসী ও বলিষ্ঠ নেতৃত্ব আমাদেরকে মুক্তির স্বাদ এনে দিয়েছিলো। পাকিস্তানিরা শাসন, শোষণ ও ৩০ লাখ স্বাধীনতাকামী মানুষের প্রাণ নিয়েও বাঙ্গালীদের বিজয় দাবিয়ে রাখতে পারেনি।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ তাহের বিল্লাল খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক।

আলোচনায় বক্তারা বলেন, পাকিস্তানিরা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়েও বাঙ্গালীদের বিজয়ের অভ্যুদয় থামাতে পারেনি । মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা করতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সর্বত্র ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানানো হয়। যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, সেই বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা সহ তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, ও ছাত্রছাত্রীবৃন্দ ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: