সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

প্রবাসী আলাউদ্দিন কাজলের জমি পুনরুদ্ধারে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৮৪

নিউজটি শেয়ার করুন

প্রবাসী আলাউদ্দিন কাজল দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত জমির দখল থেকে বঞ্চিত রয়েছেন। মোহাম্মদী হাউজিং লিঃ এর নবীনগর প্রকল্পের ১৫ নম্বর রোডের ৫৯ নং প্লটে অবস্থিত এই জমি তিনি ২০০৩ সালে সাফ কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। বর্তমানে তিনি প্রবাসে থাকার কারণে নিয়মিত জমির দেখভাল করতে পারেন না, ফলে তার পক্ষ থেকে আম-মোক্তার হিসেবে মোঃ ছালেহ উদ্দিন দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি, তৃতীয় পক্ষ হিসেবে আব্দুল হান্নান ওরফে সুমন, আলাউদ্দিন কাজলের জমিতে জবরদখল করে রুহুল আমিন গং এর সাথে মিলে আদালতে একটি ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। তবে, আদালতের নির্দেশে সহকারী কমিশনারের তদন্তে আব্দুল হান্নানকে প্রকৃত মালিক নয় বলে প্রমাণিত হয়। পরবর্তী শুনানিতে আদালত মামলাটি খারিজ করেন এবং জমির নিরংকুশ মালিক হিসেবে আলাউদ্দিন কাজলের পক্ষে আদেশ দেন।

তারপরও, হান্নান রায়ের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন। তবে আদালত রায় বহাল রেখে রিভিশন খারিজ করেন। প্রবাসী আলাউদ্দিন কাজল মোহাম্মদপুর থানায় বারবার যোগাযোগ করেও জমি পুনরুদ্ধারে কোন সহযোগিতা পাননি। তিনি এখন যথাযথ কর্তৃপক্ষের কাছে তার কষ্টার্জিত জমির ন্যায়সঙ্গত অধিকার পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: