শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

বগুড়ায় ইব্রার অটোসে ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভোর শোরুম উদ্বোধন 

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫

নিউজটি শেয়ার করুন

বগুড়ার গোহাইল রোড সুত্রাপুরে সম্প্রতি নতুন শোরুম উদ্বোধন করেছে বৈশ্বিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো । এ অঞ্চলের মানুষরা এখন থেকে খুব সহজেই এই শোরুম থেকে তাদের পছন্দের ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে পারবেন। ফলে উত্তরঞ্চলের মানুষদের জন্য টেকসই, স্মার্ট ও আধুনিক প্রযুক্তির পরিবহন (ইলেকট্রিক মোটরসাইকেল) আরও সহজলভ্য হবে; পাশাপাশি ত্বরান্বিত হবে সবার জন্য স্মার্ট মোবিলিটির (যোগাযোগ) নিশ্চিতকরণের উদ্যোগ।

নতুন শোরুমে (সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস) সুবিধাসহ রিভোর সম্পূর্ণ লাইনআপ পাওয়া যাবে। বিশেষ আকর্ষণ হিসেবে এখানে সম্প্রতি উন্মুক্ত হওয়া রিভো এ১০ মডেলের প্রি-অর্ডার এক্সক্লুসিভলি নেওয়া হবে। এ১০ মডেলটি মূলত তরুণ, স্মার্ট ও আধুনিক রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যানবাহন খুঁজছেন। মাত্র ৭৯,৯০০ টাকা থেকে শুরু হওয়া এই মডেলটি ইলেকট্রিক মবিলিটিকে আরও সহজলভ্য করবে।

এছাড়াও, ক্রেতারা সেফটি ও রিলায়েবিলিটির জন্য বিখ্যাত এ০১ মডেল এবং উন্নত ফিচার সমৃদ্ধ, হাই-পারফরম্যান্স বিলাসবহুল মোটরসাইকেল সি০৩-সহ অন্যান্য জনপ্রিয় মডেলও পরখ করতে পারবেন। রিভোর ই-বাইকগুলো প্রতিদিনের যাতায়াত খরচ ৯০% পর্যন্ত কমাতে সক্ষম, যা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে কাজ করবে।

রিভো বাংলাদেশের হেড অফ সেলস, জনাব মোঃ নাজমুল আহসান সুমন বলেন, “বগুড়ায় আমাদের নতুন শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে টেকসই, স্মার্ট এবং ভবিষ্যৎ উপযোগী ইলেকট্রিক ভেহিক্যাল (পরিবহন) আরো সহজলভ্য করার পথে আরো এক ধাপ এগিয়ে গেলাম। বাংলাদেশজুড়ে স্মার্ট, টেকসই এবং উদ্ভাবনী পরিবহন সমাধান নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের হেড অফ অপারেশনস মাহমুদুল হক, হেড অফ মার্কেটিং মোহাম্মদ ফরিদ ঊদ্দিন (মিদুল, ইব্রার অটোস-এর কর্ণধার জনাব ইশতিয়াক আহমেদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যবসায়িক ব্যক্তিত্বরা।

বগুড়া এবং আশপাশের এলাকার সবাইকে রিভো বাংলাদেশের নতুন আউটলেটে আমন্ত্রণ জানানো হচ্ছে, যেখানে তারা ইলেকট্রিক মবিলিটির ভবিষ্যৎ অভিজ্ঞতা নিতে পারবেন এবং এক্সক্লুসিভ প্রি-অর্ডার সুযোগতো থাকছেই ।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: