মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

নতুন দলের ৫ পদ চূড়ান্ত!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯

নিউজটি শেয়ার করুন

আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। দলটির নাম হতে যাচ্ছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তার ফেসবুক পোস্টে নতুন দলের নাম নিশ্চিত করেছেন। যার ইংরেজি নাম হবে, National Citizen Party (NCP)।

নতুন ঘোষণা হতে যাওয়া দলের শীর্ষ পদগুলোর মধ্যে পাঁচটি পদের নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেনকে চূড়ান্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রায় তিন ঘণ্টাব্যাপী এক বৈঠকে পদগুলো চূড়ান্ত হয়। বৈঠক শেষে এসব তথ্য পাওয়া যায়।

জানা গেছে, দলের প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আব্দুল্লাহর নাম চূড়ান্ত হয়েছে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সারজিস আলম।

তবে যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম সদস্যসচিব পদে অনেকগুলো নামের প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল শুক্রবার নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: