শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

ছাত্রদল নেত্রী পুতুলের উদ্যোগে নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৫৬

নিউজটি শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন ছাত্রীদের হলে ফুল দিয়ে বরণ করল বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রদলের নেত্রী জান্নাতুল ফেরদৌস পুতুল।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের সামনে ঢাবি ছাত্রদলের নেত্রী পুতুল নবীন শিক্ষার্থীদের হাতে ফুলের পাশাপাশি কলম, সার্টিফিকেট ফাইল ও চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

এ বিষয়ে পুতুল বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের সেই মহামূল্যাবান উক্তিকে সামনে রেখে আমরাও  বলতে চাই ‘সবার আগে বাংলাদেশ।’ আর নবীন শিক্ষার্থীদের মধ্যে এই ধারণা তথা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে ও প্রজন্মের জন্য ছাত্রদলের ইতিবাচক বিভিন্ন উদ্যোগকে জানাতে আজ আমরা এই আয়োজন করেছি। আমরা বিশ্বাস করি নতুন এই প্রজন্মকে নিয়ে আমরা একটি সাম্য, মানবিক ও ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। পাশাপাশি, আমরা প্রত্যাশা করছি, আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: