সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

আগামীকাল শামসুল হকের ৫ম মৃত্যুবার্ষিকী

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ অগাস্ট, ২০২৫
  • ১৭১

নিউজটি শেয়ার করুন

দৈনিক ইনকিলাব সাংবাদিক একলাছ হকের বাবা আলহাজ মো. শামসুল হকের মৃত্যুবার্ষিকী আগামীকাল (১০ আগস্ট)। গত ২০২০ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।

মো. শামসুল হক নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন পাঁচকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি ছড়া, কবিতা ও অনুবাদ লিখতেন। তার লেখা ছড়া, কবিতা, অনুবাদ ছাপা হয়েছে দেশের স্বনামধন্য পত্রিকা ও ম্যাগাজিনে। সমাজসেবায়ও তিনি ছিলেন অগ্রগামী।

এছাড়াও তিনি দক্ষতার সাথে পরিচালনা করতেন স্থানীয় বিচারকার্য। এলাকার মানুষ তার সুনাম এখনো স্মরণ করেন। স্থানীয় মসজিদ ও মাদরাসার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোহরদীর শুকুন্দী গাছুয়ারকান্দা গ্রামের মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: