সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ওপাস ফুসবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অগাস্ট, ২০২৫
  • ৩৭০

নিউজটি শেয়ার করুন

ওপাস কমিউনিকেশন্স লিমিটেড আয়োজিত আন্ত: ফুসবল টুর্নামেন্টে জয়ী হয়েছে ওপাস নাইট রাইডার্স । প্রতিপক্ষ ওপাস সুপার কিংসকে ছয় গোলে হারিয়ে বিজয় নিশ্চিত করে দলটি। গতকাল সোমবার (২৫ আগস্ট) রাজধানীর নিকেতনে অবস্থিত ওপাস অফিসে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলটির মাঝে খুব শিগগিরই পুরস্কার তুলে দেয়া হবে।

এ ফুসবল টুর্নামেন্টে ওপাস নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ফরহাদ খান ও মিজানুর রহমান। দলটি এর আগে আরো ছয়টি খেলায় অংশ নেয়। যার মধ্যে চারটিতেই জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। অন্যদিকে ফাইনালে তাদের প্রতিপক্ষ ওপাস সুপার কিং এর আগে ছয়টি খেলার মধ্যে চারটি জয় নিশ্চিত করে ফাইনালে অংশ নেয়। ওপাস সুপার কিংসের হয়ে এ দলে ছিলেন মো. নাদিম হোসেন ও সামসুল ইসলাম (বাবু)।

এর আগে গত বুধবার থেকে তিনটি দল নিয়ে শুরু হয় ওপাস আন্ত: ফুসবল টুর্নামেন্টে ২০২৫। খেলায় অন্য দলটি ছিল ওপাস সুপার জায়ান্ট। এ দলের হয়ে খেলেন মো. আল আমিন হুসাইন ও সৌগত বসু। দলটি ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে হেরে ফাইনাল থেকে আগেই বাদ পড়ে।

 

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: