শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সৌদি বিমানবন্দর ও আরামকো স্থাপনায় হুতিদের হামলার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ২২

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় একটি বিমানবন্দরের স্থাপনা এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।

তিনি জানান, হুতিরা দুটি পৃথক সামরিক অভিযান পরিচালনা করেছে। এর প্রথমটিতে নাজরান বিমানবন্দরের একটি ‘সংবেদনশীল’ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। দ্বিতীয় হামলায় নাজরানে অবস্থিত সৌদি আরামকোর একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে একই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে বলেছিল, হুতিদের নিয়ন্ত্রণে আনতে সৌদি আরব সক্ষম হবে না।

নাজরান সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। অঞ্চলটিতে এর আগেও ইয়েমেনের হুতিদের হামলার ঘটনা ঘটেছে। ফলে নতুন করে বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: