রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অগাস্ট, ২০২৬
  • ১৯

নিউজটি শেয়ার করুন

দেশের বাজারে ফের সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি সোনার দাম বাড়ায় নতুন করে এই দাম সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা করা হয়েছে।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা করা হয়েছে।

এর আগে গত ১৫ আগস্ট সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

নতুন দাম কার্যকর হওয়ার ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ল।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: