বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

কুমিল্লায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

অর্থনীতি ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২০২

নিউজটি শেয়ার করুন

করোনা মহামারীর সময় ধর্ষণের ঘটনা কমলেও আবার বাড়তে শুরু করেছে ধর্ষণ গণধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। সম্প্রতি বেশ কিছু ঘটনা ভাবাচ্ছে। এবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িতে এক তরুণীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যার এ ঘটনা ঘটে। পরে গতকাল রবিবার সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা করা হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার চারজন হলো কোটবাড়ি পলিটেকনিকের ছাত্র মেহেদী হাসান নিরব, কোটবাড়ির গন্ধমতি গ্রামের হৃদয় হোসেন, একই গ্রামের ফয়সাল হোসেন ও সালমানপুরের বিল্লাল হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কোটবাড়িতে একটি বাড়িতে ভাড়া থাকেন ওই তরুণী। শনিবার সন্ধ্যায় একদল তরুণ তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরো খবর..
Classic Software Technology

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আজকের অর্থনীতি ২০১৯।

কারিগরি সহযোগিতায়: